ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ ম্যাচে পরিক্ষা নিরিক্ষা করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সাইড বেঞ্চে বসে থাকা

কিউইদের বিপক্ষে এই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। দুইজনেকে বিশ্রামে রাখা সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের অবশ্য হালকা আঙুলে ব্যথা আছে। পুরোনো ব্যথা বাড়ায় তার বিশ্রাম বাধ্যতামূলক করেছে দল। সাকিবের স্থানে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া মোস্তাফিজ, সাইফউদ্দিনকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে খেলাচ্ছে বাংলাদেশ।

নাদিরকে শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ১ মিনিট নিরবতা পালন করবেন। এছাড়া কালো ব্যাজ পরে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া,সাবেক ক্রিকেটার ও এই আম্পায়ারের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবিও।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।