ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যাত্রীদের বিনামূল্যে সৈয়দপুর থেকে রংপুর-দিনাজপুরে পৌঁচ্ছাবে বিমান

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

যাত্রীদের বিনামূল্যে সৈয়দপুর থেকে রংপুর-দিনাজপুরে পৌঁছে দেবে বিমান

নিজস্ব প্রতিনিধি : সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর রুটের যাত্রীদের জন্য বিনামূল্যে এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এ সেবার মাধ্যমে বিমানের যাত্রীরা বিনামূল্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহরে যেতে পারবেন।

এছাড়াও রংপুর ও দিনাজপুর শহর থেকে বিমানের ফ্লাইট ধরতে ফ্রি কোচে সৈয়দপুর বিমানবন্দরে আসতে পারবেন যাত্রীরা।

ফ্লাইট বিজি-৪৯৫ মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে।

এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রোব ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে।

ফ্লাইট বিজি-৬৯৩ প্রতিদিন সৈয়দপুর থেকে দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে এবং দুপুর ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করে।

এ রুটে সম্প্রতি কেনা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহৃত হয়।

স/এষ্