ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল ইসলাম সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন- উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। খেলা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনী এ লাঠি খেলা প্রদর্শন করেন । খেলায় বামন্দী লাঠিয়াল বাহিনীর খেলোয়াররা অংশ নেয়। খেলায় গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষক, কমকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী খেলাটি উপভোগ করেন।

বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত ফারিয়া বলেন,‘জীবনে প্রথম লাঠিখেলা দেখে অনেক ভালো লাগল। প্রথম বর্ষে এসেই বৈশাখী মেলার এ ধরনের আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।’

স/ এষ্