ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ক্লোন

admin
সেপ্টেম্বর ৯, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী বাদী হয়ে থানায় জিডি করেছেন।

সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, আজ সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তি কল করে বলে তার ইউনিয়নের জন্য জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ আছে। দ্রুত এটা উঠাতে হবে।

৩০ হাজার টাকা নিয়ে আসেন। একই ভাবে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, রাড়ুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের কাছে চাঁদা দাবী করা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন,আমার কাছে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানালে আমি বিষয়টি অবগত হই।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। অফিস সহকারী উত্তম কুমার বাদী হয়ে থানায় জিডি করেছেন৷ ওসি তদন্ত স্বপন রায় বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। বিষটি ক্ষতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় নেয়ার চেষ্টা চলছে।

স/এষ্