ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে সাংবাদিক শেখ মোহাম্মদ রতনের মুক্তির দাবীতে মানববন্ধন

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে সাংবাদিক ও নাট্যকর্মী শেখ মোহাম্মদ রতনের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুন্সীগঞ্জ রিপোর্টস ইউনিটির উদ্যোগে শনিবার বেলা ২ টার দিকে শহরের মুক্তিযুক্তের ভাষ্কর্য ‘অঙ্কুতির ৭১’-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উস্থিত ছিলেন মুন্সীগঞ্জ রিপোর্টস ইউনিটির সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাংবাদিক রতনের স্ত্রী খালেদা আক্তার নীলা ও তার দুই শিশু সন্তারা, সাংবাদিক মাহাবুবুল আলম বাবু, গোলজার হোসেন, জুয়েল রানা প্রমুখ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলার প্রেক্ষিতে সাংবাদিক শেখ মো. রতন জেলা হাজতে। গত বুধবার তাকে শহরে নিজ কার্যালয় থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন তাকে আদলেতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। ফেইসবুকে প্রকাশিত একটি সংবাদে লাইক দেয়ার কারনে রতনকেও একটি আইসিটির মামলার আসামী করা হয়। শেখ মো. রতন বাংলাদেশ সময় ও মাইটিভির জেলা প্রতিনিধি ও সমকালীন মুন্সীগঞ্জ ডটকমের সম্পাদক। রতন মুন্সীগঞ্জ থিয়েটারের নাট্যকর্মী। জানা গেছে, এলএলবি(অনার্স) সার্টেফিকেট জালিয়াতিরর অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী মীর নাসিরউদ্দিনের বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়রি মীর নাসির উদ্দিন তথ্য প্রযুক্তি ও যোগাযোগ(আইসিটি) আইনে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ ডটকম অনলাইনের সম্পাদক মো. সেলিমকে প্রধান আসামী করে ৭জন সংবাদ কর্মীর নামে আসামী করা হয়। ওই সংবাদ ফেইসবুকে সেয়ার দিলে অন্যান্যের মত সাংবাদিক শেখ মোহাম্মাদ রতন লাইক দিয়েছিল। এই লাইক দেয়ার কারণে তাকেও আসামী করা হয়।
উল্লেখ্য, মীর নাসির উদ্দিন দুটি এলএলবি (অনার্স) এর সার্টিফিকেট একই সালে(২০১২) দুটি বিশ্ববিদ্যালয়(দারুল এহসান বিশ্ববিদ্যালয় ও অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়) থেকে অর্জন করেন। অ্যাডভোকটেশীপ পরীক্ষার জন্য বার কাউন্সিলে ২০১৩ সালে রেজিস্ট্রেশন করেন, যার রেজি. নং ২৩৪৮/২০১২। এদিকে দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত এলএলবি(অনার্স) শিক্ষার্থীদের পরীক্ষা দেয়া বাতিল করে বার কাউন্সিল। পরে মীর নাসির উদ্দিন অতীশ দিপকংর বিশ্ববিদ্যালয় থেকে একই সালের এলএলবি(অনার্স) এর সার্টিফিকেট দিয়ে বার কাউন্সিলে ২০১৪ সালে আবার রেজিষ্ট্রেশন করেন, যার নম্বর ১০৫৩/ ২০১৪। এটা জালিয়াতির মাধ্যমে হয়েছে অভিযোগ করে মুন্সীগঞ্জ ডটকমসহ কয়েটি অনলাইনে নিউজ প্রকাশ হয়।
এই নিউজ ফেইসবুকে আপকরা, সেয়ার, মন্তব্য করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মীর নাসির মামলা করেন।

স/ এষ্