সান্তাহারে ভ্রাম্যমান আদালতে পাঁচ জনের ১৫ দিন ও এক জনের ৭ দিনের কারাদন্ড
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদক সেবীর ১৫ দিন ও এক জনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৌর শহরে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় সান্তাহার সাঁতাহার আদর্শপাড়ার ছামসুল হকের ছেলে মোকসেদুল ইসলাম সোহাগ (৩৫), কলসা হলুদঘর মৃত আনোয়ার উদ্দিনের ছেলে চুন্নু মিয়া (৬০), নওগাঁ সদর নতুন সাহাপুর এলাকার সামসুল হকের ছেলে রুবেল (২৮), নওগাাঁর শেখপুরা গ্রামের মৃত- মিরাজ মোল্লা ছেলে রুহুল আমিন (৩৫), একই এলাকার ইদ্রিস আলীর ছেলে শাহিদ (৩৭) ও সান্তাহার চা-বাগান মহল্লার আ: লতিফের ছেলে শফিকুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করে ।
পরে পাঁচ জনকে ১৫ দিন ও ১জনকে ৭দিনের কারাদন্ড প্রদান করে আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স/অ

