ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

admin
সেপ্টেম্বর ৯, ২০২১ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ জোয়ার্দ্দার (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা শহরের ছোট ভাটিয়াগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের ব্যবসায়ী সেলিম জোয়ার্দ্দারের একমাত্র ছেলে ও মোশারফ হোসেন ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র। নিহতের নানা মো. হাসেম আলী মন্ডল জানান, রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খাচ্ছিল জিহাদ।

হঠাৎ তার মোবাইলে চার্জ ফুরিয়ে যায়। ওই সময় জিহাদ নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে যায়। সবার অজান্তে আগে থেকে প্লাগের তার ছিদ্র থাকায় চার্জার ঢুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সেসময় স্বজনেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

স/অ