ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রযুক্তির ব্যবহার করে চার মটর সাইকেল চোর আটক করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ

admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তির ব্যবহার করে চার মটর সাইকেল চোর আটক করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে মোটর সাইকেল চুরির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গত সোমবার মাগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, অভিযোগ পাবার সঙ্গে সঙ্গেই আমরা আসামীদের ধরে বিশেষ পরিকল্পনা গ্রহন করি। প্রযুিক্তর ব্যবহার করে আসামিদের অবস্থান সনাক্ত করে  মাগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি মটরসাইকেল সহ চার জনকে  গ্রেফতার করা হয়। আদালতে আসামিদের কাছ থেকে আরো তথ্য উদ্ধারে রিমান্ড চাওয়া হবে।

আটককৃতরা হলেন, ১. নয়ন মোল্লা(২৫), পিতা : মৃত সাখাওয়াত মোল্লা ওরফে সাকা, মাতা শাহীনা বেগম, বুজরুক শ্রীকুন্ডি(ঘোপডাংগা), থানা ও জেলা মাগুরা ।

২। মো: মিন্টু মিয়া(৩৫), পিতা, শাহাদত হোসেন, গ্রাম, শ্রীকুন্ডি, থানা, জেলা মাগুরা।

৩। মো: ইমরুল হাসান আনিচ(২৫), পিতা, এলেম মন্ডল, গ্রাম, বুজরুক শ্রীকুন্ডি(ঘোপডাংগা), থানা, জেলা মাগুরা ।

৪। মোস্তফা (৪২), পিতা, ধলা মিয়া মোল্লা, গ্রাম বুজরুক শ্রীকুন্ডি(ঘোপডাংগা), থানা, জেলা মাগুরা।

স/এষ্