ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে মাস্ক না পড়ায় ও খাবার মূল্য তালিকা না টাঙানোয় জরিমানা

admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘিতে মাস্ক না পড়ায় ও খাবার মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়া আর খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনের ৭শ টাকা, বিসমিল্লাহ হোটেলের ৪হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেল ৩টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে করোনা ভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক না পড়া আর খাবার হোটেলে মূল্য তালিকা না টাঙানো কারনে বুধবার বিকেলে ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জান্নাত বস্ত্রালয়ে মেহেদী মন্ডল (২৭) এর ২শত টাকা, বেহেস্তী বস্ত্রালয় ইসমাইল (৮৭) এর ৫শত টাকা ও বিসমিল্লাহ হোটেলের মিঠু (৩৫) এর ৪ হাজারসহ মোট ৪ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।

স/এষ্