ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধার ॥ আটক দুই

admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধার ॥ আটক দুই

শেখ রাজীব হাসান,গাজীপুর : টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া মন্ডল মার্কেট এলাকা থেকে বুধবার ভোরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাবনূর, স্বামী আব্দুস সাত্তার, বড় দেওড়া রেজাউল কবিরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। স্বামী একটি পোশাক কারখানায় কাজ করতো। তাদের ভিতর প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো বলে জানায়।

নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার ধামুড়হাঁট থানার অমরকুর গ্রামের জরিফউদ্দিনের মেয়ে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাত্তার ও তার বন্ধু দুলালকে আটক করেছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স/এষ্