ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টি-টোয়েন্টি সদ্য প্রকাশিত বোলিং তালিকায় সেরা দশে উঠেছেন সাকিব আল হাসন

admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি সদ্য প্রকাশিত বোলিং তালিকায় সেরা দশে উঠেছেন সাকিব আল হাসন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বিশ্ব টি-টোয়েন্টি অলরাউন্ডর তালিকায় সবার উপরে আছেন।

বুধবার প্রকাশিত নতুন তালিকায় বোলিং তালিকায় সেরা দলে নিজের জায়গা করে নিয়েছেন সাকিব।
সেরা দশ বোলার তালিকায় আছেন টাইগার আরেক বোলার মুস্তাফিজুর রহমান ও।

বুধবার হালনাগাদকৃত আইসিসির টি-২০ বোলিং র‌্যাংকিংয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। দশ নম্বরে আছেন দ্য ফিজ।

বোলারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শেষে সাকিব ছিলেন ১২তম স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করায় এখন তার রেটিং পয়েন্ট ৬২৮।

অন্যদিকে, ‘ফিজ’ আগের মতো দশম স্থানেই আছেন। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৪।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন। এরপর রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানে রশিদ খান, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগান মুজিবুর রহমান জাদরান।