ঢাকাবুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভোলা জেলায় রাগবী রেফারীজ ও প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স সমাপ্তি

admin
সেপ্টেম্বর ৮, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ভোলা জেলায় রাগবী রেফারীজ ও প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার ৮ সেপ্টেম্বর, ৩দিন ব্যাপী (৬-৮ সেপ্তেম্বর,২০২১ইং) জেলায় জেলায় রাগবি রেফারীজ প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স-২০২১/২০২২ ভোলা জেলার গজনবী স্টেডিয়ামের কনফারেনস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কোর্সে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক সহ ২৫ জন প্রশিক্ষনার্থিদের নিয়ে প্রশিক্ষন কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। প্রশিক্ষন কার্যক্রমের শেষ দিনে ২৫জন প্রশিক্ষনার্থিদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়।

উক্ত কোর্সটি সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারল আলম লিটন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অতিরিক্ত সাধারণ সম্পাদকমুনতাসির আলম রবিন চৌধুরী এবং যুগ্ন-সাধারন সম্পাদক কাজী সাইফুল আলম বাবু প্রশিক্ষনার্থিদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সি.ই.ও/ প্রশিক্ষক নাজমুস সাকিব শোভন এবং রাগবি ডেভেলপমেন্ট ম্যানেজার এবং ট্রেনিং এন্ড এডুকেশন ম্যানেজার রেফারী এস.এম.এ শামীম। উক্ত কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ন-সাধারন স¤পাদক জনাব সাঈদ আহমেদ।

জাতীয় স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে কারকুলামে রাগবি খেলাটি অর্ন্তভুক্ত হওয়ায় পর্যায়ক্রমে এই কোর্সটি ৬৪টি জেলায় অনুষ্ঠিত হবে।