অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন আমির
স্পোর্টস ডেস্ক : হঠাৎ প্রধান কোচ ও নির্বাচকের দায়িত্ব থেকে সোমবার পদত্যাগের ঘোষণা দেন মিসবাহ উল হক, সাথে বোলিং কোচ ওয়াকার ইউনিসও ঘোষণা দেন দায়িত্ব ছেড়ে দেয়ার। তার কয়েকঘন্টা পরই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। হয়ত চমক হিসেবে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের জাতীয় দলে।
২০১৯ সালে টেস্ট ক্রিকেট না বল দিয়ে প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের রোষানলে পড়েন আমির। দুই কোচের সঙ্গে সম্পর্কটা তলানিতে পৌঁছালে গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত নেন আমির। তবে ইঙ্গিত দেন দুই কোচ মিসবাহ ও ওয়াকার চাকরি ছাড়লেই জাতীয় দলে ফিরবেন।
তাই এবার মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পর অবসর ভেঙে জাতীয় দলে ফেলার ঘোষণা দিয়েছেন আমির। সোমবার ‘ডেইলি পাকিস্তান ডট কম’-কে জানিয়েছেন, ‘জাতীয় দলে ফিরতে তৈরি তিনি।
এর আগে টুইটারে গোটা ম্যানেজমেন্টকে পদত্যাগের কথা উল্লেখ করে আমির লিখেছিলেনন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি জাতীয় দলে ফিরতে প্রস্তুত যদি এই ম্যানেজমেন্ট পদত্যগ করে। তবে আমার অনুরোধ, গল্প বিক্রি না করে ভুয়া খবর ছড়াবেন না।
স/এষ্

