ঢাকামঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

admin
সেপ্টেম্বর ৭, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে আরও একজন করোনার সংক্রমণে মারা গেছেন। জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটায় কমে গেছে।

পাশাপাশি সুস্থতার হার বেড়েছে। সিভিল সার্জন ড. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনায় এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৪ জনে দাঁড়ালো।

এদের মধ্যে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৩ জন, শৈলকূপায় ১৮ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৭ জন ও মহেশপুরে ৭ জন। সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১২৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২১ জনের পজিটিভ এসেছে।

আক্রান্তের হার ১৬.৫৩% ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯৭ জন। এছাড়াও করোনার সাথে লড়াই করে মোট জেলায় সুস্থ হয়েছে ৭ হাজার ৯৯৮ জন। ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৭ ও আইসোলেশনে ১১ জন।

স/এষ্