ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় দুই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে রাত পোহালেই ভোট গ্রহণ শুরু

admin
এপ্রিল ১৫, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান (পদত্যাগ জনিত) এবং চেঁচরী রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মৃত্যুজনিত) পদে উপ-নির্বাচন আজ রোববার (১৬এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রবিউল ইসলাম কবির সিকদার (নৌকা), স্বতন্ত প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম রিয়াজ সিকদার (মোটরসাইকেল) এবং জেপি (মঞ্জু) উপজেলা সভাপতি মো. এনায়েত হোসেন খসরু (আনারস)। এখানে মোট ভোটার ১১ হাজার ৭৮৭ জন। এরমধ্যে পুরুষ-৫৯৭৪ এবং মহিলা ভোটার ৫৮১৩। এছাড়া চেঁচরী রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নজরুল ইসলাম ফোরকান ও মেহেদী হাসান সবুজ সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

স/ এষ্