ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে জমে উঠেছে ইউপি নির্বাচনের হাওয়া, শীর্ষে সদরুল ইসলাম

admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে জমে উঠেছে ইউপি নির্বাচনের হাওয়া, শীর্ষে সদরুল ইসলাম

হিলি প্রতিনিধি : সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। দিনাজপুরের সর্ব দক্ষিণে অবস্থিত হাকিমপুর (হিলি) উপজেলায় জমে ইঠেছে ইউপি নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে এখন বইছে নির্বাচনের প্রার্থীকে নিয়ে আলোচনা।

এই উপজেলা ৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এরই মধ্যে ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সমাজ সেবক সদরুল ইসলাম।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থী সদরুল ইসলামকে নিয়ে বিশ্লেষণ। করোনাভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত তিনি সমাজের নিরহ মানুষের সেবায় নিরোলশ ভাবে কাজ করে যাচ্ছেন। সেই জন্য এলাকাবাসী সদরুল ইসলামকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

নৌকার মনোনয়ন প্রত্যাশী সদরুল ইসলাম জানান, ইউপি নির্বাচনে যদি নির্বাচিত হতে পারেন তবে বোয়ালদাড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। এছাড়াও মাদক, বাল্য বিবাহ নিয়ন্ত্রনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন বলেও জানান তিনি।

স/এষ্