ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি শাহিনুর রহমান ও সম্পাদক জুয়েল রানা হালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ইবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন স্বাক্ষরিত দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স/ এষ্

