ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য আটক

admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য আটক

শেখ রাজীব হাসান, গাজীপুর : টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। রবিবার ভোরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) নোমান আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলো-জহিরুল ইসলাম (৪০), শফিকুল ইসলাম ওরফে ইনটেক (৩৪), হাসিব (২২), রুবেল হোসেন (৩০), নাজমুল মিয়া (২৩), আশরাফুল ইসলাম (৩২)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি ছোড়া, ৩টি চাকু ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল মর্মে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স/এষ্