ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রানীশংকৈলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা

admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

রানীশংকৈলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাদীহাট গ্রামের কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে একটি ড্রেজার মেশিন জব্দসহ আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।

রবিবার ৫ সেপ্টেম্বর বিকালে রাণীশংকৈল উপজেলার কাদীহাট গ্রামে অভিযান চালিয়ে তিনি একটি ড্রেজার মেশিন জব্দ ও আব্দুল আলিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার (ভূমি) জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমি ঐ এলাকা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি কাদীহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলিম ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন।

এই অপরাধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- দণ্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

স/এষ্