টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ও পূর্ব থানা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আউচপাড়া হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজে গতকাল রবিবার টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ও পূর্ব থানা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা (রুনা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকার (আনু)। উক্ত অনুষ্ঠানে যুব মহিলা লীগ কর্মীদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক হিসেবে আবিদা সুলতানা শিল্পীর নাম ঘোষণা করা হয়। সহ সভাপতি হিসেবে মনোনীত হন ১। রাশিদা আক্তার, ২। নাজমুন নাহার লিপি, ৩। মোসা: জোসনা বেগম, ৪। লায়লা আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুমানা আক্তার, দপ্তর সম্পাদক সাবরিন আক্তার, অর্থ সম্পাদক তানিয়া আক্তার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মৌসুমী দাস বিথী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাফিয়া আক্তার, গবেষণা ও পাঠাগার সম্পাদক জাহানারা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক আমেনা রহমান।
এরপর উক্ত সভায় টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে মনোনীত হন জান্নাতুল চৌধুরী রূপা, যুগ্ম আহ্বায়ক রোজিনা আক্তার রুবি, যুগ্ম আহ্বায়ক রোজিনা বেগম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুসরাত জাহান বাঁধন, যুগ্ম আহ্বায়ক জাফরিন আক্তার রিয়া, যুগ্ম আহ্বায়ক মাহমুদা আলী মেনুকা, যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার ফারিয়া, যুগ্ম আহ্বায়ক রুনা আক্তার, যুগ্ম আহ্বায়ক মোসা: স্বপ্না বেগম, সদস্য সচিব নরুন্নাহার বেগম, সদস্য শিউলি আক্তার, শাহানাজ বেগম, নাজমা বেগম, বৃষ্টি আক্তার, রুমানা আক্তার, শিল্পী আক্তার প্রমুখ।
টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে পদবঞ্চিত টঙ্গী পূর্ব থানার সুলতানা শুভা ও শিল্পী আক্তারের নেতৃত্বে যুব মহিলা কর্মী উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
স/এষ্

