বাঘারপাড়ার পল্লীতে গণধর্ষণের শিকার তরুনী – এক ধর্ষক কে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসি
নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় “মোবাইলে প্রেম ঘটিত ভালবাসার চরম প্রতিদান”দিতে হলো এক তরুণী কে। প্রেমিকের সাথে দেখা করতে এসে গনধর্ষনের শিকার হয়েছে উঠতি বয়সের ওই তরুনী।
স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ ফোন করলে মেয়েটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্হানীয় প্রশাসন, এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ধর্ষক কে আটক করতে সক্ষম হয় এবং বাকিরা পালিয়ে যায়। গতকাল( ৪. সেপ্টেম্বর) শনিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ গ্রামের( মিনা) বাজারের পাশে জরাজীর্ণ (পরিত্যক্ত) আলাদীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভীতর এই গনধর্ষনের ঘটনা টি ঘটে।
আপনার সাথে সরাসরি জড়িত প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় , আফরা সেখহাটি সড়কের পাশে পরিত্যক্ত আলাদীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত । পথচারীরা বিদ্যালয়ের কাছাকাছি পৌছালে মেয়ে কন্ঠের কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। এমন খবর পাশের একটি রড় সিমেন্টের দোকানে থাকা লোকজনদের জানালে সাথে সাথে বিদ্যালয়ের ভিতর গিয়ে একটি অপ্রাপ্ত বয়সের তরুনির সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় শাকিল খান (২৭) নামের এক ধর্ষক কে হাতেনাতে ধরতে সক্ষম হয় তারা।
ধরা পড়া ধর্ষক বসুন্দিয়া গ্রামের শাহ আলম খানের ছেলে, এসময় অন্যান্যে ধর্ষন কারীরা দৌড়ে পালিয়ে যায়। মেয়েটির নাম পরিচয় জানা যায়নি।(তবে শাকিলের স্বীকার উক্তিতে জানা গেছে তরুনীর বাড়ি খুলনা আফিল গেট এলাকায়। প্রত্যাক্ষদর্শী অনেকে বলেন, মেয়েটি অপ্রাপ্ত বয়সের ।
মোবাইলে প্রেম ঘটিত ভালবাসার টানে এখানে এসেছে। এরপর তাকে ফুসলিয়ে কয়েক বখাটে বন্ধু মিলে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে নির্জন স্কুলের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরন হচ্ছিল।উদ্ধার করার সময় মেয়ে টি যন্ত্রণায় ছটফট করছিল আর চিৎকার করে কাঁদছিল। সঙ্গে সঙ্গে এঘটনা জানিয়ে (৯৯৯) এ ফোন করে প্রশাসনের সহায়তা চাইলে আধাঘন্টার মধ্যে বাঘারপাড়া থানার তদন্ত ওসি মোঃ শাহিনুর রহমান, সাব ইন্সপেক্টর মোঃ শরিফুল ইসলাম, ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবু সঞ্জয় দত্ত ঘটনা স্থলে এসে মেয়েটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং আটককৃত ধর্ষক শাকিল খানকে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, এই ঘটনার সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। শাকিল খান নিজের মুখে জনগনের সামনে স্বীকার করেছে। আটককৃত শাকিল তার সহযোগী বন্ধুদের নাম প্রকাশ্যে বলেছে যার ভিডিও ফুটেজও রয়েছে। সহযোগি এবং ঘটনার সাথে জড়িত বারভাগ গ্রামের মোঃ রফিকুল ইসলাম মোল্যার ছেলে হুসাইন (১৭)। গ্রামবাসীর ধারনা এই ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। দুজনের দ্বারা দিনের বেলায় ধর্ষণ করা সম্ভব নয়। প্রশাসন তদন্ত করলে বেরিয়ে আসবে এর আসল তথ্য ও রহস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যাক্ষদর্শী একজন গৃহিনী বলেন, দুপুরের আগ থেকে অচেনা মেয়েটি সহ তিন চারটি ছেলেকে এখানে ঘুরাঘুরি করতে দেখা গেছে। তিনি আর ও বলেন, প্রায়ই স্কুলের আশপাশে মেয়েদের উড়না, স্যালোয়ার, কামিজ, বোরকা পাওয়া যায়। তাতে মনে হয় এখানে প্রতিনিয়ত অসামাজিক অপকর্ম হয়ে থাকতে পারে।
গ্রামের অনেকে বলেন, রফিকুলের জমজ দুই ছেলে সহ তার বন্ধু মহল দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ বিভিন্ন অপকর্মের সাথে সংযুক্ত এমন একাধিক অভিযোগ রয়েছে । বারভাগ আলিম মাদরাসায় পড়ুয়া অনেক ছাত্রীদের কুপ্রস্তাব, প্রকাশ্যে হয়রানি, শ্লীলতাহানির মত অনেক ঘটনাও ঘটিয়েছে। তাছাড়াও রাস্তা ঘাটে মেয়েদের উৎপাত ভয়ভীতি দেখিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে আসতো।
এদের ভয়ে মাদরাসা ছেড়ে অনেক ছাত্রী বিভিন্ন মাদরাসা, ও স্কুলে চলে গেছে। আবার অনেক শিক্ষার্থী লোকলজ্জার কারনে পড়ালেখা বন্ধ করে দিয়েছে। মাদরাসা কতৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকারা এদের দৌরাত্ম সম্পর্কে জানলেও মুখ খুলতে পারেনি। কারন উচ্চ বংশীয় দলীয় ক্ষমতার দাপটের নেতাদের ছেলে এরা।
এ ব্যাপারে বাঘারপাড়া থানা( তদন্ত) ওসি শাহিনুর রহমান বলেন, এঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা হবে।
বাঘারপাড়া থানা সূত্রে প্রকাশ মেয়েটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বেগতিক ও অতিরিক্ত রক্তক্ষরনের কারনে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন ।
এলাকাবাসী এই অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। -৷
স/এষ্

