ঢাকারবিবার , ৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান

admin
সেপ্টেম্বর ৫, ২০২১ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সখিপুরে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে প্রশিক্ষিত করে ৩০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। চার মাস প্রশিক্ষণ শেষে শনিবার (৪ সেপ্টেম্বর) ওই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এভালন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এ উদ্যোগ নেন। এই উপলক্ষে বহেরাতৈল বাজারে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

এভালন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে ডেসকোর পরিচালক এবং কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর।

অন্যদের মধ্যে সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনােয়ার, বহেরাতৈল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ উদ্দিন, সমাজ সেবক ফকির আমিনুল ইসলাম, সাঈদসহ স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন।

স/এষ্