ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় প্রায় ৭০ হাজার টাকার সরকারি ইট উদ্ধার

admin
সেপ্টেম্বর ৪, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় প্রায় ৭০ হাজার টাকার সরকারি ইট উদ্ধার

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় একের পর এক দুঃসাহসিক কাজ করে চলেছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশে তিনি বাইশারাবাদ মুজিববর্ষ গৃহ নির্মাণের চুরি যাওয়া ইট অনুসন্ধানে গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে গিয়েছিলেন।

সেখানে এলাকাবাসীর বক্তব্যের সূত্র ধরে আনসার কমান্ডার আসাদুজ্জামান ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে মটবাটির তছিম উদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে আশ্রয়ন প্রকল্পের আনুমানিক একশো খানা ইট দেখতে পান।

এছাড়া সরকারি প্রকল্পে ব্যবহৃত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডলি কনস্ট্রাকশন এর প্রায় সাত হাজারের মতো ইট দেখতে পান। যার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে প্রশিক্ষক আলতাফ হোসেন বেল্লাল হোসেনকে আটক করে নিয়ে আসেন।

জানতে চাইলে বেল্লাল হোসেন বলেন, আমি ডলি কনস্ট্রাকশন এর সাব কনট্রাকটর হিসাবে কাজ করেছি। তাদের কাছে আমার পাওনা আছে। এজন্য পাওনা বাবদ এসব ইট তুলে নিয়ে এসেছি। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, সরকারি প্রকল্পে ব্যবহৃত ইট বাড়িতে নেওয়ার কোন সুযোগ নেই। আমি সাব কনট্রাকটর বেল্লাল হোসেনকে তার বাড়িতে রক্ষিত ইট আগামীকালের মধ্যেই যথাস্থানে বসিয়ে দিতে নির্দেশ দিয়েছি।

স/এষ্