ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হরিণাকুন্ডুতে শুনানীর আগেই নলকুপ পুতে দিলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান!

admin
সেপ্টেম্বর ৪, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হরিণাকুন্ডুতে শুনানীর আগেই নলকুপ পুতে দিলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসে শুনানী গ্রহনের আগেই নলকুপ পুতে দিয়ে অভিযোগ থেকে নিস্কৃতি পাওয়া চেষ্টা করলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল।

ওই ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের ওহেদ আলীর ছেলে আজাদ ও শ্রীফলতলা গ্রামের সাকের আলীর ছেলে মোহর আলীর বাড়িতে এডিবির অর্থায়নে বরাদ্দকৃত অর্থে নলকুপ স্থাপন না করে পকেটস্থ করা হয়।

এই দুই ব্যাক্তি লিখিত অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হলে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানাকে।

আগামী ৫ সেপ্টম্বর এই অভিযোগ নিয়ে শুনানীর দিন ধার্য্য করা হলে চেয়ারম্যান শুক্রবার ওই দুই ব্যক্তির বাড়িতে নলকুপ স্থাপন করে দেন। এছাড়াও তিনি কর্মসৃজনসহ নানা প্রকল্পের টাকা নয়ছয় করেছেন বলেও অভিযোগ করা হয়। এ সব বিষয়েও আগামী ৫ সেপ্টম্বর শুনানী হওয়ার কথা রয়েছে।

স/এষ্