মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনসার সদস্য লাঞ্ছিত
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারের টিকিট কাটার পর টাকা ভাঙ্গানো কে কেন্দ্র করে কর্তব্যরত আনসার সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানাগেছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল এক শ্রমিককে নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান, এ সময় তাকে দেখানোর জন্য কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ১ হাজার টাকার নোট প্রদান করেন। এ সময় টাকা ভাংতি নাই বললে প্যাথলজি ক্যাশ কাউন্টারে সিনিয়র নার্স মোছাঃ তানিয়া খাতুন (২৭),ও মোছাঃ রাশিয়া খাতুন (৫৯), সাথে কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে নার্সরা ডিউটিরত আনসার সদস্য মোঃ তরিকুল ইসলামকে অবগত করলে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সৈয়দ সোহেল আহমেদ আনসার সদস্যকে লাঞ্ছিত করে।
বিষয়টি পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হলে পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মোঃ মোখলেছুর রহমান,আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম,মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন।
স/এষ্

