ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ইজিবাইক,সিএনজি ছিনতাই প্রতিরোধে,মালিক ও চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৪, ২০২১ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুরে ইজিবাইক,সিএনজি ছিনতাই প্রতিরোধে,মালিক ও চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-

ময়মনসিংহের ফুলপুর থানার উদ্যোগে ইজিবাইক,অটোরিকশা,সিএনজি ছিনতাই প্রতিরোধে,মালিক ও চালকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে,এসআই মাহবুব হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপক কুমার মজুমদার।

চুরি ছিনতাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকল যানবাহন চালক ও মালিকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।সাংবাদিক প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাংবাদিক নাজিম উদ্দিন।

পরে প্রধান অতিথির বক্তৃতায় ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপক কুমার মজুমদার অর্থের লোভে প্রকৃত যাত্রী কিনা নিশ্চিত না হয়ে যে কোন ব্যক্তিকে যাত্রী হিসেবে তাদের বাহনে না তোলার পরামর্শ দিয়ে সন্দেহভাজন কাউকে লক্ষ্য করলে তড়িৎগতিতে পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য আহ্বান জানান।

এসময় ফুলপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক,মোঃ তোফাজ্জল হোসেন।সাংগঠনিক সম্পাদক,মোঃ রাশিদুল ইসলাম প্রমুখ,সহ সিএনজি,অটোরিকশা, ইজিবাইক মালিক ও চালকগণ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় চালকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা উত্থাপন করা হলে তা মনযোগ সহকারে শুনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ তা সমাধানের আশ্বাস দেন।

স/বি