ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় বিএনপি ও জাপা নেতার আ’লীগে যোগদান

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৩, ২০২১ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় বিএনপি ও জাপা নেতার আ’লীগে যোগদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়াইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও বাংলাদেশ জাতিয়তাবাদী দল ইউনিয়ন (বি.এন.পির) কোষাধক্ষ্য আব্দুর রহমান তাদের দলীয় পদ পদত্যাগ করে গত ৩১ আগষ্ট বুধবার সন্ধায় ৪ নেতা কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

জানা যায়,উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাপা নেতা শাহজাহান ও বাংলাদেশ জাতিয়তাবাদী দল ইউনিয়ন বি.এন.পি’র কোষাধক্ষ আব্দুর রহমান বি.এন.পির কর্মী সাবেক মেম্বার আব্দুল মতিন ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিসে উপস্থিত হয়ে আ’লীগে যোগদান করেন।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক নেতা কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এর আগে সম্প্র্রতি বাংলাদেশ জাতিয়তাবাদী দল ৫নং বিরুনীয়া ইউনিয়ন (বি.এন.পির) সভাপতি বীর মুক্তিযোদ্বা নূরুল হক মাষ্টার সভাপতির পদ থেকে পদত্যাগ করে স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুকে ফুলের মালা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

স/বি