ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে বিদ্যুৎ পৃষ্টহয়ে পিতা পুত্রের মৃত্যু

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ৩, ২০২১ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

 ফুলপুরে বিদ্যুৎ পৃষ্টহয়ে পিতা পুত্রের মৃত্যু

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬০) নামে এক ব্যক্তি ও তার ছেলে মিরাস উদ্দিন (২৪) মারা গেছেন।

বৃহস্পতিবার উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোকামিয়া পূর্বপাড়া (বওলাকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কৃষক শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ সকালে তার জমিতে কাজ করতে গিয়েছিলেন।

পরে ওখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, দুপুর হয়ে গেলেও কৃষক শুর মামুদ বাড়িতে না ফেরায় ছেলে গিয়াস উদ্দিন তাকে খুঁজতে বের হয়। আনুমানিক বিকাল ৪টার দিকে তাঁতরাকান্দা মৌজায় তাদের জমিতে মিরাস তার বাবাকে বেঁহুশের মত মাটিতে পড়ে থাকতে দেখে। এমতাবস্থায় বাবাকে বাঁচানোর চেষ্টা করলে ছেলে মিরাস উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স/বি