ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে ভ্রাম্যমান আদালতে দুই জনের সাত দিনের কারাদন্ড, একজনের অর্থদন্ড

admin
সেপ্টেম্বর ২, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে ভ্রাম্যমান আদালতে দুই জনের সাত দিনের কারাদন্ড, একজনের অর্থদন্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে মাদক সেবন ও বহনের অপরাধে দুই মাদকসেবীর সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা এসব অপরাধীদের গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার বিকেলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা পৌর শহরে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় বশিপুর এলাকার দুলাল হোসেন (৩২) ও হলুদ ঘর এলাকার মো. চুন্নকে (৬০) গ্রেপ্তার করে ।

পরে এই দ্ইু জনকে সাত দিন করে কারাদন্ড প্রদান করে আদালত । একই দিন আলমগীর হোসেন নামের এক মাদক সেবীর এক হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় ।

স/এষ্