বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে সংসদ উপনেতার শোক
চমক নিউজ ডেক্স: একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংসদ উপনেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২০২১) ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭বছর।
স/এষ্

