মেহেরপুরে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী ও কন্যা গ্রেফতার
এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর : মেহেরপুর জেলা গেয়েন্দা(ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্যসহ স্বামী, স্ত্রী এবং কন্যাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ায় অভিযান চালিয়ে ইউসুফ আলী(৫৫) তার স্ত্রী আসমা বেগম(৪৫) এবং তার বড় মেয়ে রুপা আখতার ২৫) কে গ্রেপ্তার করেন তারা।
এ সময় ডিবি পুলিশ তাদের বাসা থেকে ২ বোতল ফেন্সিডিল, ৭বোতল এ্যালকোরেক্স এবং ১ বোতল ফিডিডাফ উদ্ধার করে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে, ইন্সপেক্টর খন্দকার শাহ আলম, এসআই মুক্ত রায়চৌধুরী, এস আই অজয় কুমার কুন্ডু, বিশ্বজিৎ সরকার, হাবিবুর রহমান, এএসআই আহসান হাবিব, হেলাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ভূমি অফিস পাড়ায় ইউসুফ আলীর বাড়িতে অভিযান চালান।
এ সময় তাদের বাড়ি থেকে ২ বোতল ফেন্সিডিল, ৭বোতল এ্যালকোরেক্স এবং ১ বোতল ফিডিডাফ উদ্ধার করে। এই ঘটনায় তাদের তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনলাইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

