ফুলপুরে জাতীয়তাবাদী দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি-
ময়মনসিংহের ফুলপুরে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ফুলপুরের আমুয়াকান্দা প্রাইমারি স্কুল রোডে বেলা ১২ ঘটিকায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি এ কে এম আরিফুল হক। বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদল নেতা একেএম রাজিবুল হক, শ্রমিক নেতা সুজন সরকার, উপজেলা ছাত্র নেতা মনির, আরিফ, ফুলপুর সরকারি কলেজে ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মেরাজুল ইসলাম এবং সাকিবুল হাসান, আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা সিদ্দিক আহমেদ, ফয়সাল, হৃদয়, পারভেজ, শাহিন, মানিক মোশারফ, মাসুদ, আল আমিন প্রমুখ। উপস্থাপনা করেন ফুলপুর উপজেলা ছাত্র নেতা বিল্লাল হোসেন।
স/বি

