হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হিলি প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়।
হিলি কাস্টমস সিঅ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, গতকাল সোমবার (৩০ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, একদিন বন্ধের পর আজ মঙ্গলবার সকাল থেকে বন্দরে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো এই বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। বন্দরের সকল প্রক্রিয়া শেষ করে দেশের বিভিন্ন স্থানে পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে।
স/এষ্

