ভালুকায় মাছের পোনা অবমুক্ত
ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ৩০ আগষ্ট সোমবার দুপুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন,উপজেলা মৎস্য কর্মকর্তা তারেক আজিজ,উপজেলা মৎস্যলীগের সভাপতি জুয়েল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
স/বি

