ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় মৎস্য চাষে স্বর্ণপদক পাওয়ায় প্রেস ক্লাবের পক্ষ হতে এমপিকে সংবর্ধনা

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ৩১, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভালুকায় মৎস্য চাষে স্বর্ণপদক পাওয়ায় প্রেস ক্লাবের পক্ষ হতে এমপিকে সংবর্ধনা

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-

ময়মনসিংহের-১১ ভালুকা আসনের এমপি আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ ধনু জাতীয় মৎস্য পদক ২০২১ এ মৎস্য খাতে গুরুত্বপুর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ স্বর্ণপদক অর্জণ করায় ভালুকা প্রেস ক্লাবের পক্ষ হতে সংবর্ধনা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

৩০ আগষ্ট সোমবার সকাল ১১ টায় ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় ক্লাব সভাপতি এস,এম শাহ জাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ কাজিম উদ্দীন আহম্মেদ ধনু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক প্রেস ক্লাব সদস্য গিয়াস উদ্দীন তালুকদার, কামরুল হাসান পাঠান কামাল, মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, মোবাশ্যারুল ইসলাম সবুজ, মাইন উদ্দীন, এম এ সবুর, আলমগীর হোসেন,হাদিকুর রহমান হাদিস,এমএ সামাদ, সাবেক শিক্ষক ও মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন, নূরে আলম সিদ্দিকী স্বপন, জুয়েল মিয়া, মনির হোসেন প্রমুখ।

স/বি