ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

admin
আগস্ট ৩০, ২০২১ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় উদযাপন হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে দোহাকুলা রাধাগোবিন্দ মন্দিরে আলোচনা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তারা।

এদিন দুপুরে মন্দির অভ্যন্তর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ও বরুন রায়,পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম ,পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম উজ্জ্বল,মহিলা কাউন্সিলর নমিতা শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির শশাঙ্ক পাল,পরেশ চন্দ্র শর্মা,উত্তম কুন্ডু, প্রমুখ। আলোচনা শেষে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স/এষ্