ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

admin
আগস্ট ৩০, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের
উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : সোমবার যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তারা আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করে।

এদিন বিকেলে নারিকেলবাড়িয়া হাই স্কুলের অভ্যন্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান চিশতী।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবু বক্কার শিকদার,নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার এমদাদ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ ইউনুস আলী,আব্দুল হামিদ ডাকু,রবিউল ইসলাম রবি,সাইফুজ্জামান চৌধুরী ভোলা,আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর সিদ্দিকী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শওকত হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ ।

স/এষ্