ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুশফিকেই হাতেই থাকছে কিপিং গ্লাভস

admin
আগস্ট ৩০, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুশফিকেই হাতেই থাকছে কিপিং গ্লাভস

রাহুল রাজ :  অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন মুশফিকুর রহীম আর লিটন দাস। বলার অপেক্ষা রাখে না, দুজনই একাদশে নিয়মিত থাকবেন।

এদিকে মুশফিক ও লিটন দুইজনই স্পেশালিষ্ট উইকেটরক্ষক, তবে এই দুজনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন নুরুল হাসান সোহান। তিনিও দলে নিজের অপরিহার্যতার প্রমাণ দিয়েছেন।

সাম্প্রতিক সময় মুশফিক টেস্টে কিপিং করেন না। কিপার হিসেবে দেখা যায় লিটন দাসকে। অন্যদিকে সীমিত ওভারের ক্রিকেটে দুই ফরমেটেই (ওয়ানডে আর টি-টোয়েন্টি) গ্লাভস হাতে দেখা যায় মুশফিককে।

তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে কিপিং করবেন কে-মুশফিক, লিটন নাকি সোহান?

এ বিষয়ে অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও পরিষ্কার করে জানাতে পারেননি কিউইদের বিপক্ষে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন কে।

নান্নু এ বিষয়ে বলেন, কে কিপিং করবে, সে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। মানে অধিনায়ক আর কোচ।

তবে নান্নুর কথায় ইঙ্গিত পাওয়া গেল, সম্ভবত মুশফিকই থাকছেন উইকেটরক্ষকের ভূমিকায়।

এদিকে হেড কোচ রাসেল ডোমিঙ্গ জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের, প্রথম দুই ম্যাচে কিপিং করবে নুরুল হাসান সোহান। এবং তৃতীয় ও চতুর্থ ম্যাচে কিপিং করবে মুশফিকুর রহিম। এবং সর্বশেষ পাঁচ নাম্বার ম্যাচে, সেই কিপিং করবে যে আগের ম্যাচগুলোতে ভালো কিপিং করছে।

স/এষ্