ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিলেই একসাথে তিন বিশ্বরেকর্ড গড়বেন সাকিব

admin
আগস্ট ৩০, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিলেই একসাথে তিন বিশ্বরেকর্ড গড়বেন সাকিব

নিজস্ব প্রতিবেদক : আসছে ১ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। আর এই সময় একসাথে তিনটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের এই তিনটি রেকর্ড গড়তে হলে আর মাত্র ৬ টি উইকেট নিতে হবে। আর যার জন্য সাকিব সুযোগ পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি- টোয়েন্টি ম্যাচ।

রেকর্ড নাম্বার এক: বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৬০০ উইকেটের মাইলফলক সামনে সাকিব আল হাসান। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৯৬ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে ১২ হাজার রান এবং ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

সাকিবের আগে এই রেকর্ড মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে জ্যাক ক্যালিস ২৫ হাজার রান করলেও ৬০০ উইকেট নিতে পারেননি তিনি। তাইতো জ্যাক ক্যালিসের থেকে সাকিব এগিয়ে যাবেন উইকেট-এর দিক দিয়ে।

সাকিব আর মাত্র ৬ উইকেট নিতে পারলেই বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৬০০ উইকেটে নেবেন তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৭ ম্যাচে ৩৯৩ ইনিংসে ৫৯৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও ব্যাট হাতে করেছেন ১২২৫১ রান।

রেকর্ড নম্বর দুই: আর ৬ উইকেট পেলে মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক হবেন সাকিব আল হাসান। বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ১০২, অন্যদিকে মালিঙ্গার উইকেট সংখ্যা ১০৭।

রেকর্ড নম্বর তিন: এছাড়াও আর মাত্র ৬ টি উইকেট নিতে পারলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটে মাইলফলক স্পর্শ করবেন তিনি।

স/এষ্