ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রেমের টানে নরসিংদী থেকে মেহেরপুরে তাহমিনা

admin
আগস্ট ৩০, ২০২১ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেমের টানে নরসিংদী থেকে মেহেরপুরে তাহমিনা

এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর : মোবাইলে দেড় বৎসর যাবৎ প্রেম।দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রেমিকা মেহেরপুর সদর উপজেলার আশরাফুল গ্রামের পৌঁছানোর পরে প্রেমিক সহ প্রেমিকের পিতা-মাতা বাড়ি থেকে পালিয়েছে।

প্রেমিকা তাহমিনা খাতুন বর্তমানে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে তার প্রেমিক সুমনের বাড়ির সামনে অবস্থান করছেন। সুমন মেহেরপুর সদর উপজেলার আশরাফুল গ্রামের মনিরুল ইসলামের ছেলে। জানা গেছে সুমন প্রায় দেড় বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে নরসিংদী জেলার শ্রীনগর উপজেলার পঞ্চগড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে এক সন্তানের জননী তাহমিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এ দেড় বছরের মধ্যে তারা অসংখ্যবার মোবাইলে কথাবার্তা বলেছেন। তাহমিনা জানান কয়েকদিন পূর্বে সুমন তাকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। সে মোতাবেক তাহমিনা রবিবার দুপুরের দিকে নরসিংদী থেকে মেহেরপুরের আশরাফপুর গ্রামের সুমনের বাড়িতে এসে পৌঁছায়। এদিকে তহমিনাকে আসতে দেখে সুমন, তার পিতা-মাতা বাড়ি থেকে আত্মগোপন করে।

সন্ধ্যার দিকে আশরাফপুর গ্রামে সুমনের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে তহমিনা। প্রায় ৫ বছর আগে প্রথমবার বিয়ে হওয়ার পর তার প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তার ঘরে রয়েছে ৪ বছর বয়সী এক সন্তান । তাহমিনা জানান প্রায় দেড় বছর থেকে মোবাইল ফোনে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সুমনের কথামত তার বাড়িতে চলে আসে সে।

এদিকে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবর পেয়ে সাহেবপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান আমি শুনেছি একটি মেয়ে সুমনের বাড়িতে এসেছে।

এ ব্যাপারে সুমনের সাথে যোগাযোগ করা হলে সুমন বলেন ৬ মাস পূর্ব থেকে তার সঙ্গে মোবাইলে কথা বলার পর যখন জানতে পারি তার বিয়ে হয়েছিল, একটি সন্তান রয়েছে। তারপর থেকে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি।

স/এষ্