বাংলাদেশের শক্তি দলীয় সমন্বয়, নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ মিরপুরের পিচ
রাহুল রাজ : অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ জিতে ফুরফুরে ম্যজাজে আছে বাংলার দামাল ছেলেরা। এবার মিরপুরে সেই একি মাঠে টিম টাইগারের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ মিরপুরের পিচে টাইগার বোলারদের সামলানো। তাদরে শান্তনা এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনো জয় নিজেদের করতে পারেনি।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা ব্লাকক্যাপসের একাদশের কোন খেলোয়াড় থাকবে না আসন্ন বিশ্বকাপে। তাই এই সিরিজের জয়-পরাজয় নিউজিল্যান্ডের জন্য কোন প্রভাব ফেলবে না বিশ্বকাপে।
ঘরের মাঠে টিম টাইগার্স সব সময় কঠিন প্রতিপক্ষ। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিং তিন বিভাগেই পুরো দলের সমন্বয়ের মিশ্রনে দিন শেষে জয়ের হাসিতে মলিন হয় প্রতিপক্ষ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ বেশি সংগ্রম করেছিল উদ্ভোধনী জুটিতে। তামিম-লিটন না থাকায় ইনিংস শুরু করেছিল সৌম্য ও নাঈম। কিন্তু পুরো সিরিজেই তারা ব্যর্থ ছিল। এবার লিটন দাসের ইনিংস শুরুর কথা রয়েছে। শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচে এই ওপেনারের ব্যাট থেকে এসেছিল মাত্র ১০ রান। এবারের সিরিজে লিটনের চেষ্টা থাকবে সেই ঘাঁ শুকাতে রানের মলম লাগানো।
টি-টোয়েন্টতে একজন লেগ স্প্রিনার গেম চেঞ্জারের ভূমিকা রাখে। অনেক খুঁজে বিসিবি আমিনুল ইসলাম বিপ্লবকে এবারের সিরিজে পরখ করে দেখতে চাইবে।
বাংলাদেশের মাথা ব্যাথার প্রধান কারণ ব্যাটসম্যানদের ফর্ম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কেউই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটিংয়ের জন্য উইকেট কঠিন ছিলো। তবে মুশফিকের উপস্থিতি দলের ব্যাটিংকে শক্তিশালী করবে নিঃসন্দেহে।
তবে বোলাররা ভালো অবস্থায় ছিলেন। বিশেষভাবে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে নিজের সেরাটা ঢেলে দিয়ে সিরিজে সেরা খেলোয়াড় হয় সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ দলের সিরিজ জয়ের সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, আমরা দেশের মাটিতে শক্তিশালী দল। যদি খেলোয়াড়রা নিউজিল্যান্ডের বিপক্ষে একই পারফরম্যান্স করতে পারে, তাহলে আমাদের পক্ষেই থাকবে জয়।
স/এষ্

