ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

admin
আগস্ট ২৯, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি কর্পোরেশনের ২০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের চলতি অর্থ বছরে যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও জণকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে বেশি বাজেট গাজীপুর সিটিতে ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। শিক্ষা, চিকিৎসায় ও রয়েছে বিশেষ গুরুত্ব।

এছাড়া সাংবাদিকদের জন্য ও এবার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চাইছি। বাজেট অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/এষ্