ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২৫ বছর পর গ্রেফতার হলো চাল-গম আত্মসাৎকারী খাদ্য গুদামের কর্মকর্তা

admin
আগস্ট ২৯, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

২৫ বছর পর গ্রেফতার হলো চাল-গম আত্মসাৎকারী খাদ্য গুদামের কর্মকর্তা

কুড়িগ্রাম প্রতিনিধি: চাল গম আত্মাৎ করার অভিযোগে ১৬ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে ২৫ বছর পর গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রোববার (২৯ আগস্ট) ভোরের দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কাজী আজানুল হক (৬৫) জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হক এর ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিযয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্নসাৎ এর অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় তার ১৬ বছর সাজা হয়। মামলা হওয়ার পর থেকে পলাতক থেকে আত্মগোপনে ছিলেন ওই আসামী।

কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মুর্তজা ,এস আই প্রলয় কুমার বর্মা, এস আই কাইয়ুম এসআই আমিনুল এবং এএসআই শামীম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, ওই আসামিকে ধরে নিয়ে যাওয়ার কথাটি আমি লোকমুখে শুনেছি। তবে অফিসিয়াল ভাবে জানি না।

স/এষ্