বদলগাছীর ছোট যমুনা নদীতে ডুবে যাওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় বদলগাছী উপজেলা শহরের কফি হাউস সংলগ্ন এলাকা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এর আগে বেলা দেড়টায় নদীর ওই স্থানে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি।
শাহী সরদার বদলগাছী সদর উপজেলার সরদারপাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে। তিনি ঢাকার মুন্সি আবদুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট (শনিবার) দুপুর ১১ টায় বন্ধুদের সাথে সদর উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা শেষে দুপুর পৌনে ১ টায় নদীতে গোসল করতে নামে।
গোসলে নেমে দুই বন্ধু নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারে নি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়।
সঙ্গে থাকা তার বন্ধু মারুফ, রাতুল, মাসুম ও বাপ্পা জানায়, আমরা তাদেরকে অনেকবার নদীর ওইপারে যেতে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম চমক নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা সন্ধ্যা সাতটায় নদী থেকে লাশটি উদ্ধার করেন।
স/এষ্

