ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৌরীপুরে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৯, ২০২১ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে

গৌরীপুরে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ /২০২১ উদযাপন  উপলক্ষে  আজ শনিবার (২৮ আগষ্ট) উপজেলা  অফিসার্স ক্লাব কক্ষে  সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নিকহাত আরা সহকারী কমিশনার ভূমি,  জান্নাত এ হুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক  শামীমা সুলতানা এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূঁইয়া।
আলোচনায় বক্তারা  “বেশি বেশি মাছ চাষ করি, – বেকারত্ব দূর করি” এই স্লোগান কে প্রতিপাদ্য রেখে ৭ দিন ব্যাপী কর্মসূচীর ঘোষনা করেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে – জলাশয়ে পোনা মাছ অবমুক্ত, প্রামান্য চিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের  মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরন পূর্বক মত বিনিময়, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষন প্রদান এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা কার্যালয়ের কর্মকর্তাগণের মত বিনিময় সভা/মৎস্য সপ্তাহের সমাপনী।
আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।
স/বি