ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

admin
আগস্ট ২৮, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

এম এম রহমান : মুন্সীগঞ্জ জেলাজুড়ে সর্বত্র বেড়েই চলছে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার। প্রাণি ও পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন বিক্রি এবং ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, জেলাজুড়ে বাজারগুলোতে পাইকারী এবং খুচরা মূল্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন।

পাশাপাশি সবজি বাজার থেকে শুরু করে নিত্য পন্যের দোকানগুলোতে বেড়েছে পলিথিনের ব্যবহার। তাছাড়া উপজেলা পর্যায়ের হাটবাজার, মুদি দোকান, মাছ বাজার, ফলের দোকান, সবজির দোকান, ডিমের দোকান থেকে শুরু করে ফুটপাতে ১০ টাকার কাচা মরিচ কিনলেও ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পলিথিন।

অলিগলির প্রতিটি দোকানেই মিলছে অবৈধ ঘোষিত পরিবেশ দূষণকারী পলিথিন। প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবহার হচ্ছে নিষিদ্ধ এইচডিপিই (হাইয়ার ডেনসিটি পলি ইথালিন) পলিব্যাগ। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমান্য করে পলিব্যাগ উৎপাদন করে বাজারজাত করছে।

সেখান থেকে এনে শহর ও মফস্বলের ব্যবসায়ীরা প্রকাশ্যে হাটেবাজারে পলিথিন বিক্রি করছেন। অপচনশীল এই পলিথিন যত্রতত্র ফেলার কারণে পানি মাটি ও বাতাস দূষিত হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, জেলার প্রতিটা উপজেলার বাজারগুলোতে একাধিক দোকানে পাইকারী দরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। সেখান থেকে বিভিন্ন দোকানিরা তাদের পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে পলিথিন কিনে নিচ্ছেন। এটি সহজে পরিবহন ও স্বল্পমূল্যে পাওয়ার কারণে অল্প সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে।

বাজারে আসা ক্রেতা শহিদুল ইসলাম বলেন,বাজারে এসে যা কিছু কিনি সাথে পলিথিন ফ্রি । বাজার লিষ্ট নিয়ে আসি কি কি কিনবো। যাওয়ার পথে পলিথিন গুনলেই বুঝা যায় কয়টা আইটেম কিনা হয়েছে। বাড়ীতে যাওয়ার পর এই পলিথিন ময়লার সাথে ফেলে দেয়া হয়। বাতাসে উড়ে এবং বৃষ্টি হলে ড্রেনের পাইপে আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মোবারক হোসেন বলেন, পাইকারী পলিথিন বিক্রির দোকানগুলোতে একাধিকবার অভিযান পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে। জেলায় পলিথিন তৈরির কোন কারখানা নেই। জেলার বাইরে থেকে নদী বা বিভিন্ন পথে গোপনে পলিথিন এনে দোকানগুলোতে সর্বরাহ করছে একটি চক্র। আমরা জেলাজুড়ে পলিথিন সর্বরাহের চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

স/এষ্