সব ভালো কাজ মেহেরপুর থেকে শুরু হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর : বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন, সব ভালো কাজ ঐতিহাসিক’ মুজিবনগর খ্যাত মেহেরপুর থেকে শুরু হবে এমনটাই আমরা চাচ্ছি।
মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী এখান থেকে বাংলাদেশের শুরু। এখানকার রাজনীতি হবে আদর্শিক, বঙ্গবন্ধুর রাজনীতি, মানুষকে ভালবাসার রাজনীতি, উন্নয়নের রাজনীতি, মানুষকে শান্তিতে সম্মানে ভালো রাখার রাজনীতি, সেটাই হবে মেহেরপুরের রাজনীতি।
তিনি আরো বলেন, আমরা মেহেরপুরে অক্সিজেন প্লান্ট করেছি, আইসিইউ বেড করেছি এই সেবা সকলে নিচ্ছে, এই সেবা সবার জন্য, তাই যে দল থাকলে মেহেরপুরের উন্নয়ন হবে আপনারা তাদের সমর্থন করুন, যে দল থাকলে মেহেরপুরের উন্নয়নে বাধাগ্রস্ত হবে সেই দলের সমর্থন করলে গাছের আগায় বসে গোড়া কাটার মত অবস্থা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আজকের যত ভালো কাজ হচ্ছে আমাদের নেতাকর্মীরা করছে এবং সুনাম কুড়াচ্ছে। আওয়ামী লীগ দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে আজকে দেশকে সোনার বাংলায় পরিণত করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারেনি। যারা বিদ্যুৎ চেয়েছে বিএনপি তাদেরকে গুলি করে হত্যা করেছে যারা স্যার চেয়েছে তাদেরও গুলি করে হত্যা করেছে, এই করোনা পরিস্থিতিতে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতো তাহলে হয়তো করোনার টিকা চাইলেও তাদেরকে গুলি করে হত্যা করে দিত। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি কাজি শহীদের সঞ্চালনায় কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন , আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, মনিরুল ইসলাম, মনোর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু প্রমুখ।
স/এষ্

