স্যারের চলে যাওয়া এক বিরাট শূন্যতা তৈরি হলো
মো মমিনুল হক খান : সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান স্যার শুক্রবার রাত ৮ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
প্রতিটি কঠিন বিষয়কে সহজ করে তুলতেন। যতটা না কঠোর ছিলেন ততটাই কোমল ছিলেন। শিক্ষার্থী বান্ধব শিক্ষক ছিলেন।
যৌক্তিক কারণ দেখাতে পারলে ছুটি দিতেন তিনি। অন্য স্যাররা যেখানে বিপরীত ছিলেন। টানা ক্লাস করার পরেও হঠাৎ ক্লাসে অনুপস্থিত থাকলেও কিছু বলতেন না। কী কারণে অনুপস্থিত ছিলাম সেটিই জিজ্ঞেস করেছেন। একরকম ডে অফ পাওয়ার মতো।
প্রথম কিংবা দ্বিতীয় সাময়িক অনুপস্থিত সংখ্যা ২ এর ঘরে থাকলে জরিমানা আদায় করতেন না।
সেখেনে অন্য সেকশনে একদিন অনুপস্থিতের জন্য রশিদ বই ধরিয়ে দিয়েছে। কি আনন্দ পেতাম তখন আমাদের সেকশনে শিক্ষার্থী বান্ধব স্যারের জন্য।
নবম ও দশম শ্রেণি পড়াকালে হিসাব বিজ্ঞান ও ব্যবসা উদ্যোগ পড়াতেন। আমরাও উদগ্রীব ভাবে ক্লাস করতাম।
কিন্তু বেশির ভাগ পরীক্ষায় কী কারণে হিসাব বিজ্ঞান ফেল করেছে শিক্ষার্থীরা। তার অনুসন্ধান করেছেন বাতলেও দিয়েছেন একাধিকবার।
স্যারের সহযোগিতায় অনেকেই ভালো ফলাফল করেছেন। মজার বিষয় স্যার কখনো বই হাতে নিতেন না। কারণ সব কিছুই বিদ্যাসাগরের মতো মুখস্ত ছিলো।
কখনো স্যার প্রাইভেট পড়ানোর কথা বলতেন না। প্রাইভেট পড়ানোকে তিরস্কার করেছেন। একেই সাথে ক্লাসের পড়াকে যুগোপযোগী করেছেন শিক্ষার্থীদের জন্য।
অনেকবারেই গিয়েছি স্যারের কাছে প্রাইভেট পড়তে ঠিক যতবার গিয়েছি তত বারেই তিনি আমাদের নিরাশ করেছেন।
রাগান্বিত কন্ঠে বলেছেন তুমাদেরকে আলাদা পড়ালে বাকিদের সাথে অন্যায় হবে। যা কোন শিক্ষক বলেনি। না বুঝলে ক্লাসে বার বার জিজ্ঞেস করার পরামর্শ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন উন্নতি করার।
যখনি দেখা হতো স্যার জিজ্ঞেস করতেন। কিন্তু জিজ্ঞেস করার ও পরামর্শ দেওয়া ব্যক্তিটি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন।
স্যারের চলে যাওয়া এক বিরাট শূন্যতা তৈরি হলো। শুধু তাই নয় শিক্ষার্থী বান্ধব শিক্ষক ও অভিভাবক হারালাম।
আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

