ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজাপুরে পানিতে পড়ে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

admin
আগস্ট ২৭, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুরে পানিতে পড়ে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পানিতে পড়ে সাড়ে ৩ বছরের শিশু মোঃ লাবিব মহারাজের করুন মৃত্যু হয়েছে। আজ ২৭ আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শুক্তঘর গ্রামে নানা বাড়িতে এ ঘটনা ঘটে। লাবিব মহারাজ পার্শ্ববর্তী কাউখালী উপজেলার দক্ষিন বাজার কাঠপট্টির মোঃ আবু সুফিয়ান রাজুর ছেলে।

নিহত লাবিবরের নানী মোরশেদা বেগম জানান, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ পর থেকেই লাবিব মহারাজ তার কাছে থাকতেন। লাবিবরের মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকুরি করেন।

ঘটনার দিন শুক্রবার দুপুরে লাবিব খেলাধুলা করছিল। হঠাৎ তাকে না পেয়ে খোঁজাখুজির পরে বাড়ির পিছনে ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাব্বিবকে মৃত ঘোষনা করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পরিবারের কোন অপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/এষ্