ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাংনীর গাঁড়াডােব গ্রামে বিদ্যুত স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

admin
আগস্ট ২৭, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গাংনীর গাঁড়াডােব গ্রামে বিদ্যুত স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামে আব্দুল আজিজ (২৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।  নিহত আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার খােকসা গ্রামের আমীন উদ্দীনের ছেলে।
শুক্রবার বিকেল ৫টার দিকে  গাঁড়াডোব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়ার বাসিন্দা মুদি ব্যবসায়ী বোদা মিয়ার বাড়ির নির্মাণাধীন দোতলা ঘরের ছাদে আব্দুল আজিজসহ কয়েক রাজমিস্ত্রী সাটারিংয়ের কাজ করছিলেন।
 ওই ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন রয়েছে। সাটারিংয়ের কাজ করার সময় অসাবধানবশত আব্দুল আজিজের শরীর বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। এই সময় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স/এষ্